Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

আরিফ মোস্তফা-কষ্ট



কষ্ট কি?
তুমি কি এর উত্তর জানো?
হুহ্-তুমি জানবে কি করে!
তুমি তো শুধু দিতে জানো;
পাওনি কখনো।
পেলে উত্তরটা জানতে
আমি জানি উত্তরটা কি;
কারন কষ্ট আমার নিত্য সঙ্গী।
বুকে চেপে আছে এটা;
যেন জগদ্দল পাথর একটা
বাইরের অন্ধকার গাঢ় থেকে গাঢ় হচ্ছে; কষ্টটাও বাড়ছে সাথে।
কি বোকা আমি!
তোমাকে বলে লাভ কি তাতে?
লাভ লোকসান নিয়ে আমার
নেই কোন মাথা ব্যাথা।
আচ্ছা একটা প্রশ্ন তোমায়; 

তুমি কষ্ট দিতে কেন,
বেছে নিলে আমায়?
কষ্টের কাছে আজ
এই আমি অসহায়
বাইরের আকাশটা কালো;
হয়তোবা আমার কষ্টটা
তাকে দিয়েছে দোলা।
কিন্তু আফসোস আমার,
তুমিই শুধু তা বুঝলে না
রাতের অন্ধকারটা যেন এক           
শিল্পীর কলো ক্যানভাস,
আঁকছি আমি তাতে কষ্টের প্রতিচ্ছবি।
আমার জীবনটাতো এমন ছিল না,
শুধু কষ্ট- কষ্ট আর বেদনা
ফেসবুক লিংক- https://www..facebook.com/arif.mostafa

নাছরিন জাহান রীতু-প্রত্যাশা


কখনো ঘৃনা হয় এই জীবনের উপর,

সব- যেন মনে হয় মূল্যহীন, আবার কখনো বিভোর হই,
আগামির স্বপ্নে,

উপড়ে ফেলি স্মৃতির অতল থেকে,
বেদনার বীষ বৃক্ষগুলো-

নির্জন রাতে আকাশের তারার মাঝে, খুঁজে ফিরি সেই অনাগত সুখ,
যার প্রত্যাশায়,
বেঁচে থাকার অদম্য স্পৃহা।

প্রতিক্ষায় থাকি আগামি কালের সূর্যের, হয়তো নিয়ে আসবে কোন নতুন বার্তা, হৃদয়ে লালিত স্বপ্নগুলো
খুজে পাবে প্রান

ফেসবুক-নাছরিন জাহান রীতু

মহিমা আজম হিমু-এক আকাশ তোমার, এক আকাশ আমার

মহিমা আজম হিমু
এক আকাশ তোমার ,
যে আকাশ কখনো আমি ছুঁয়ে দিতে পারি নি
শুধু অবুঝ বিহঙ্গের মত ,
তোমার স্পর্শহীন আকাশ হাতড়েছি
এক আকাশ তোমার ,
যে আকাশের নীলিমায় মুগ্ধ গোধূলি........
খন্ড খন্ড মেঘেরা যে আকাশের অলংকৃত ঝংকার
সবাই মুগ্ধ ,,,সবাই তৃপ্ত.......
কেবল আমার বৈরী মনই ,
তোমার আকাশের ঘনঘটায় আবৃত হতে চেয়েছে
তোমায় ভালোবেসেছি বলে,,,,
তবুও যে আমি,,,
একেবারেই শুন্য
আমি যে ,
তোমায় ভালোবাসতে অপারাগ......


এক আকাশ আমার ,
যে আকাশটিই ছিলে তুমি.....
শুধু এ আকাশের
মেঘের বুক চিরে দেখাতে পারি নি ,,,
তোমার জমানো ক্রন্দন গুলো এ আকাশেই জমা
এক আকাশ আমার ,
যে আকাশে তোমার অন্তরালের গলিত আর্তনাদে ,,,
অষ্টাদশীর চিৎকারে আবৃত থাকে
আমার মেঘমাল্লারা
তোমার খন্ড মেঘেরা ধূসর হয়ে ,
আমার আকাশ তা বৃষ্টি ঝড়ায়
আকাশ আমার ভারী হয় ,
তোমার ধোঁয়াশা ক্রন্দনে
আমার ঝড়ানো বৃষ্টিতে ,
তোমার আকাশ শীতল হয়
তৃপ্তির এক ম্লান হাসিতে
ভরে যায় তোমার মুখচ্ছায়া .....
তাতে আমার বুকের সর্বশেষ উপহার,,,
রংধনুটি আমি তোমায় উৎসর্গ করি তোমার আকাশটিকে ভালোবাসি বলে....


এক আকাশ তোমার ,,,
যে আকাশে উড়ে বেড়ানো ও আমার মানা.......,
এক আকাশ আমার ,,,
যে আকাশের ধূসর রেখায়
তুমিই রংধনু........
এক আকাশ তোমার ,,,
যে আকাশ আমার জন্যে
চিরতরে শূন্য.......,
তা জেনেও....
আমার আকাশটি যে,,,
তোমার পাওয়ার
পরিপূর্ণ.......

ফেসবুক-